বহুদিন ধরে ইন্টারনেট-এ বাংলায় লেখার শখ| কিন্তু লেখা হয়ে ওঠে না - কোনো রকমে আনন্দবাজারটাতে একটু চোখ বুলিয়ে নিয়ে সব বাংলা চর্চার শেষ| অনেকদিন ধরেই ভাবছি কিছু লিখি - কিছু লিখি - কিন্তু সব থেকে বড় ঋণাত্বক অনুঘটক - negative catalyst - হলো বাংলা ফন্ট-এ ইন্টারনেট এ লেখা| তাই আজ যখন গুগলে দেখলাম বাংলা লেখার সহজ উপায় বেরিয়েছে (শুধু বাংলা-ই না - সবমিলিয়ে ১৪ টা ভাষা) - হাতে কলমে - মানে হাতে আর কী-বোর্ডে চেখে দেখতে ইচ্ছে করলো ..
একটুক্ষনের চেষ্টায় দেখলাম ব্যাপারটা বেশ সহজ - তাই বেশ উত্সাহ পেয়ে গেলাম|
অর্কুট -এ বাংলায় পোস্ট করা যাচ্ছে - ফেসবুক এখনো যাচ্ছেনা| ওয়ার্ডপ্রেস-এ এখনো চেষ্টা করে দেখিনি - হলে ব্যাপারটা একদম জমে যাবে |
বাড়িতে কম্পিউটার থাকলেও মা-বাবাকে e-mail করানো শেখানো গেল না - তবে এই বাংলায় টাইপ করাটা যদি সহজ লাগে তাহলে মনে হয় ওরাও মজা পেয়ে যাবে ...
দেখা যাক -